হার্ট অ্যাটাক হঠাৎ করেই হতে পারে। তবে কিছু ক্ষেত্রে এর আগে শরীরে দেখা দেয় সতর্কসংকেত। বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি কিংবা ঠান্ডা ঘামের মতো লক্ষণকে অনেকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। অথচ এসব লক্ষণ কনো কখনো হার্ট অ্যাটাকের সংকেত হতে পারে।